Logo Logo

অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির


Splash Image

ববি প্রতিনিধিঃ অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পেরে ভর্তি হতে পারছিলেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের এক শিক্ষার্থী, ঠিক তখনি ঐ শিক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. সাব্বির হোসাইন। ছাত্রদল নেতার ব্যক্তিগত আর্থিক সহায়তায় অর্থসংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তি স্বপ্ন পূরণ হবে।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) ফেসবুক পোস্টের মাধ্যমে খোঁজ পেয়ে ঐ শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে তার চূড়ান্ত ভর্তির সব টাকা নিজ উদ্যোগে জোগাড় করে দেন। আগামী ১৩ জুলাই ভর্তির শেষ দিনে ঐ শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

জানা যায়, ওই শিক্ষার্থী প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করলেও চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছিলেন না। অর্থসংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। "ববিয়ানস" নামে একটি ফেসবুক পেজ ববি শিক্ষার্থীর ভর্তি সহায়তায় এগিয়ে আসুন" একটি পোস্ট করে ঐ পোস্ট দেখে ঐ শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে তার চূড়ান্ত ভর্তির সম্পূর্ণ টাকা ব্যবস্থা করার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী বলেন, ‘ভর্তির টাকা জোগাড় করতে না পেরে আমি চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমার পিতা-মাতাও ভর্তির টাকার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন আমিও হতাশ হয়ে পড়েছিলাম ভাবছিলাম হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হবে না। ঠিক সেই কঠিন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. সাব্বির হোসেন আমার পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই মানবিকতা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।

এবিষয়ে ছাত্রদল সহ-সভাপতি মো. সাব্বির হোসাইন বলেন, আজ একজন অসহায় মেধাবী শিক্ষার্থীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত। একজন শিক্ষার্থীর স্বপ্নের পথে সহযোগী হতে পারাই আমার কাছে বড় প্রাপ্তি।

আমরা বিশ্বাস করি, মেধা ও যোগ্যতার পথে আর্থিক অসচ্ছলতা কখনো বাধা হওয়া উচিত নয়। সমাজের সকল সামর্থ্যবান মানুষ ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। একটি সহযোগিতার হাত একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...