Logo Logo

ফেনীতে বিআরটিএ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর।


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: ১২ জুলাই দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ফেনী জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


এসময় ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ টি পরিবারের মধ্যে ০১ কোটি ০৫ লক্ষ টাকা এবং আহত ০২ টি পরিবারের অনুকূলে ০৪ লক্ষ টাকা,সর্বমোট ২৩ টি পরিবারের মধ্যে ০১ কোটি ০৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,ফেনী ফাতিমা সুলতানা,বিআরটিএ ফেনী সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো:আল ফায়সাল এবং ফেনী জেলার সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...