বিজ্ঞাপন
বিকেলে ইউএনও ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, ইউনিয়ন বিএনপির সামশু তঞ্চঙ্গ্যা প্রমূখ।
পরে ইউএনও সফরসঙ্গীদের সাথে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে প্লাবিত ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার তুলে দেন।
এ সময় সরকারের পক্ষ থেকে এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং উপজেলা প্রশাসনের এই ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।
এদিকে কার্যক্রমের অংশ হিসেবে একই সময়ে ত্রাণ নিতে আসা ক্ষতিগ্রস্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার এর তত্বাবধানে প্রাথমিক স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...