Logo Logo

রাজাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

ঝালকাঠির রাজাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা।

আলোচনা সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...