বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শেখ কামাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন এবং দৈনিক ফেনীর ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী।
সমাবেশে বক্তব্য দেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মো. মোস্তফা, আবুল হাসান, কামরুল হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন ও আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও শাহ জিয়াউল হক রুবেল, কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী, মো. ছলিম উল্লাহ ভূঁইয়াসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলা কোনো ব্যক্তিগত ঘটনা নয়; এটি পুরো সাংবাদিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা সজীবকে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি করে হত্যার চেষ্টা চালায়, তাকে বেদম মারধর করে এবং একপর্যায়ে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দেয়।
তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সজীবকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া। তবে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
সমাবেশে বক্তারা এ ঘটনায় ইমাম হোসেন ও ইউনুস নামে দুই আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং ঘটনার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে। তারা হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...