বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি সেনাজোন (২৯ বীর)-এর উদ্যোগে উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
বিলাইছড়ি সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি নিজেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পাশাপাশি দুর্গত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় কেংড়াছড়ি ইউনিয়নের ইছামতি পাড়া, মধ্যপাড়া এবং ঢেবাছড়ি পাড়ার মোট ৬৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক বন্যায় অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত ত্রাণ সহায়তা দুর্গত মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
বিলাইছড়ি সেনাজোন সূত্রে জানানো হয়েছে, বন্যাকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...