বিজ্ঞাপন
তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ইউএনও পানিবন্দি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রত্যেক পরিবারের জন্য এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি সেমাই, দুধ, বিস্কুটসহ প্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রী।
এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা ও পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন। ত্রান সহায়তা পেয়ে খুশি স্থানীয় জনগন। তারা জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান চেয়েছেন প্রশাসনের কাছে।
ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, পানিবন্দি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...