বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে তারা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন।
শিক্ষা বোর্ডের সামনে অবস্থানকালে বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে পাঠানোর অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা জানান, তাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করে। ওনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪-এ রক্ত দিয়েছে বলে সে শিক্ষামন্ত্রী হতে পেরেছে। আমাদের এখন একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন ওনার স্থলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।”
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের কারণে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে শিক্ষা বোর্ডের সামনে দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবি শিক্ষা বোর্ডের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। তারপরও তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। তিনি জানান, শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। তবে তারা অবস্থান না ছাড়লে পুলিশের করার মতো তেমন কিছু নেই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...