Logo Logo

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের কাঁসারিপট্টি এলাকায় নিজ বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অন্তর দে ওই এলাকার নির্মাণ চন্দ্র দে তরুণীর ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশী ও স্বজনরা জানান, আজ দুপুরের দিকে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে অন্তরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন। পরে খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে অন্তর দের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন চললেও এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই নিবিড় তদন্ত শুরু করেছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...