বিজ্ঞাপন
সোমবার (১৪ জুলাই) কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানার বাহোরা বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার বাহোরা বাড়ি এলাকার আবু তালেব মিয়ার ছেলে।
অভিযানকালে নাজমুল হাসানের কাছ থেকে ২০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন উপজেলায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...