জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের যদি কোনো সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকে, তবে তা অনতিবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা উচিত। পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
তবে অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে জামায়াত আমির তাঁর পোস্টে লিখেছেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার জনগণকে কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। যার ফলে সাধারণ জনগণকে এখন নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রামের ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...