বিজ্ঞাপন
আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক (টেলিভিশন) ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতন্ত্র, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য চরম হুমকিস্বরূপ। তাঁরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের সাজানো ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের আয়ের উৎস, সম্পদের পরিমাণ ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকের মাধ্যমে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনটি সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জয়ন্ত শের আলী।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম এবং গোপালগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা দৃঢ়তার সাথে বলেন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা মিথ্যা মামলার ভয় দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ কখনো রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্থাপিত দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হলে জেলার সাংবাদিক সমাজ আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...