Logo Logo

গোপালগঞ্জে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


বিজ্ঞাপন


শ্রদ্ধা নিবেদন পর্বে সর্বপ্রথম গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের পক্ষে প্রশাসক শরীফ রফিকুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া গোপালগঞ্জ পৌরসভা, সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুল দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...