Logo Logo

পাইকগাছায় শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো জুলাই শহিদ দিবস


Splash Image

খুলনার পাইকগাছায় গভীর শ্রদ্ধা, স্মরণ ও প্রার্থনার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ওসি (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, যুবদল নেতা হুরায়রা বাদশা, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, প্রভাষক আবু সাইদ এবং আবু সাফা বক্তব্য রাখেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাইয়ের শহিদ রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন এবং শহিদ নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে তারা আবেগাপ্লুত হয়ে শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...