Logo Logo

জুলাই শহীদ দিবস উপলক্ষে মনোহরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদলসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন এবং শহিদ পরিবারের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...