বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের সীমান্ত এলাকায় এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ভারতীয় ৮টি উন্নতমানের শাড়ি, দশমিক ৫ কেজি জিরা, ২০ কেজি ফুচকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট ও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি নিশ্চিত করে এই চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, রাজস্ব ফাঁকি রোধ ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের আপসহীন ও কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...