Logo Logo

ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর শহরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নিয়ে বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী এক শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ শ্রীধাম শ্রী অঙ্গন এবং পুনরায় ইসকন মন্দির প্রদক্ষিণ করে। সর্বশেষ শহরের গৌড় গোপাল আঙিনায় গিয়ে রথযাত্রাটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এই ধর্মীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জনাব আফজাল হোসেন খান পলাশ। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অমর ধানুকা, শ্রীপাদ বাসুদেব, প্রভাত প্রভু, সুভাষ সাহাসহ স্থানীয় বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মীয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও সাধারণ পুণ্যার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রথের দড়ি টানেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...