Logo Logo

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই শহীদ আবু সাঈদসহ অন্যন্য শহীদদের জন্য দোয়া, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এবং জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাশেদুন নবী বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসার, দিনাজপুর জেলা মজলিসে শূরা সদস্য, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মঞ্জুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও জামায়াত মনোনীত ১১ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নজমুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাস্টার লুতফর রহমান, মাওলানা সামাউন কবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, জুলাই শহীদ আল আমিনের পিতা, যুব বিভাগের উপজেলা সভাপতি মো. গোলাম নুর, ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুর শাহিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মদান জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...