বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা করে মেধাবৃত্তির চেক এবং সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে। ভবিষ্যতেও অর্থনৈতিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা পরিষদের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মেধাবৃত্তির চেক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...