Logo Logo

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের স্মরণসভা


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুমিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ, আমিনুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুবেল, ঝালকাঠি সরকারি ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান।

স্মরণসভায় জেলা, পৌর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...