Logo Logo

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


Splash Image

ছবি : সংগৃহিত

বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রস্তুতি, সংশ্লিষ্টদের মতামত এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত পরীক্ষার মধ্যে রয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলো। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন পরীক্ষাগুলোও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত নয় এমন অন্যান্য জেলা এবং দেশের অন্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...