Logo Logo

বিলাইছড়িতে বন্যায় দুর্গতদের প্রধানমন্রীর ১২ টন চাল বিতরণ


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধিঃ শুক্রবার (১৭ জুলাই) বিলাইছড়ির ফারুয়ায় রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা বিএনপি'র সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মানবিক কার্যক্রমের আওতায় মোট ৬০০ দুর্গত পরিবারের প্রত্যেকের হাতে ত্রাণ হিসেবে ২০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এর আগে ১৬ জুলাই কেংড়াছড়ি ইউনিয়নে ১৫০ পরিবার এবং বিলাইছড়ি ইউনিয়নে ১৫০ পরিবারসহ মোট ৩০০ পরিবারকে একইভাবে এই চাল বিতরণ করা হয়।

মানবিক এই কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মনি মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ফারুয়া ইউনিয়ন বিএনপি শামশু সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...