বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) সিলেট সার্কেলের কনফারেন্স রুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার এবং রূবানা পারভীন।
সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখার প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। সম্মেলনে চলতি বছরের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ব্যাংকের আমানত সংগ্রহ বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ দ্রুত আদায়, বৈদেশিক রেমিট্যান্স আহরণ জোরদার এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মধ্যে এসএমই ঋণ বিতরণ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে প্রতিটি শাখাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করার নির্দেশনা দেন।
সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ শাখার ব্যবসায়িক কার্যক্রম, ঋণ আদায়ের অগ্রগতি, আমানত সংগ্রহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সম্মেলনে গৃহীত দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি'র ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ঋণ আদায়, আমানত সংগ্রহ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং এসএমই খাতে অর্থায়নে আরও ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...