বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকার যখন পেটাচ্ছিল তখন ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিলো বিএনপির। আর চীনের সঙ্গে দেশের রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে সম্পর্ক রয়েছে।’
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পকর্কে সুসংহত করবে।’
লং লাইভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে চায় বাংলাদেশ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমএ রশিদুজ্জামান মিল্লাত, সানজিদা ইসলাম তুলি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অবকাঠামো উন্নয়ন, বানিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...