বিজ্ঞাপন
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তির এই তরুণ নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে মূল্যায়ন করা হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। ত্যাগী এই সাবেক ছাত্রনেতা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সততা, কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের সক্রিয়তা ইতিমধ্যে ইউনিয়নের সর্বমহলে প্রশংসিত হয়েছে।
শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক কর্মকাণ্ড এবং খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। সম্প্রতি ১০ নম্বর শংকরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে তিনি কয়েক দফায় অসহায় মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছাত্রজীবন থেকেই মোঃ ফারুক হোসেন যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতি বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ সাধারণ মানুষের যেকোনো বিপদ-আপদে তিনি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন।
ইউনিয়নের সচেতন ভোটার ও তৃণমূল বিএনপির একাংশের অভিমত, শংকরপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং একটি মাদকমুক্ত-আধুনিক ইউনিয়ন গঠনে ফারুক হোসেনের মতো সৎ ও যোগ্য প্রার্থীর বিকল্প নেই। দল তাঁকে মনোনয়ন দিলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...