বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই) ভিমরুলী বাজারের উত্তর পাশে দুপুর সোয়া দুইটার দিকে খালে লাফ দিয়ে নিঁখোজ হয় সানি| সে রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে| সন্ধ্যায় সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করে| তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদ হাসান|
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকাল প্রায়১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে| ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে|গোসলের এক পর্যায়ে মো. সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়| তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি| সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন| খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন| সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কিশোর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়|
সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন,নিখোঁজ কিশোরকে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে| পরিবারের সাথে আলোচনা করে পরবর্তি আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে|
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...