বিজ্ঞাপন
এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন।
পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...