বিজ্ঞাপন
১৮ জুলাই শনিবার দুপুর ২টায় বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এমপি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক এ্যাডঃ মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চীপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অবঃ) অলি আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওঃ জালালউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড.শফিকুল ইসলাম (মাসুদ), ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন (এমপি), এনসিপির মুখ্য সমন্বয়ক ডাঃ মাহমুদা আলম (মিতু), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপির) সভাপতি এ্যাডঃ এ কে এম আনোয়ারুল ইসলাম।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন (বাবর), জামায়াতে ইসলামীর বরিশাল টিম সদস্য ফখরুদ্দীন খান (রাজী) এনসিপির জেলা আহবায়ক আবুু সাঈদ (মুসা) ও সদস্য সচিব আবু সাঈদ (ফেরদৌস)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, এ সরকার ক্ষমতায় গিযে প্রথম বাজেটেই বরিশাল বিভাগের জন্য কোন বরাদ্দ রাখেননি। অথচ বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের প্রাণের দাবি ভাংগা থেকে কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করন, বরিশাল-ভোলা সেতু সহ বরিশালে রেল যোগাযোগ ব্যবস্থা করা। দক্ষিণের জনপদের সাধারণ মানুষের এসব ন্যায্য দাবির একটাও একনেকের সভায় উপস্থাপিত হয়নি।
তিনি বলেন বর্তমান বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছিলেন ক্ষমতায় গেলে সুষম উন্নয়ন করবেন, কিন্তু বরিশালকে বাদ দিয়েই বাজেট দিলেন- আল্লাহর কসম বরিশাল বাসীকে বঞ্চিত রেখে কোন সুষম উন্নয়ন হবে না, তাদের পাওনা ফিরিয়ে দিতে হবে।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা পরিবর্তন চাই এবং ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, এদেশের জনগণ আসল ফ্যাসিবাদকেই পাত্তা দেয়নি, সেখানে ডামি ফ্যাসিবাদ আবার কিসের। ফ্যাসিবাদ ফ্যাসিষ্ট যে পথে হাঁটছে, আপনাদের অন্তরে সেই খাছলত দেখা দিলে সে পথেই হাটতে হবে। এদেশে ফ্যাসিবাদিরা ১৩টি অর্ডিন্যান্স জারী করেছিল, তার সবগুলো রেখে দেওয়া হয়েছে, এটা জাতির সাথে বিশ্বাস ঘাতকতা।
ডাঃ শফিকুর রহমান আরও বলেন এদেশের জনগন গণভোটের পক্ষে ৭০ শতাংশ রায় দিয়েছে, এ গণভোট না থাকলে এ সরকারও মানা হবে না। সাবধান জাতিকে ধোকা দিবেন না। আমরা রাজপথে থাকতে চাইনা, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছাই হয়ে যাবে।
তিনি বলেন ৭১ থাকবে ৭১-এর মর্যাদায়, আর ২৪ থাকবে ২৪ এর মর্যাদায়, তাই গনভোটের রায় অবশ্যই মানতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...