বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত আলিনুর কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে নিজের পাওনা টাকা চান তিনি। টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুরের সাথে রাজিবের তীব্র বাগ-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজিব ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...