Logo Logo

গোপালগঞ্জে নৌকা শিল্পের বিপুল সম্ভাবনা, সরকারি সহযোগিতা পেলে তৈরি হতে পারে বড় জাহাজ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প গড়ে তুলেছেন জীবন সমাজপতি, গণেশ সমাজপতি ও গোলক সমাজপতি। তাদের নিরলস প্রচেষ্টায় ১৯৯৫ সাল থেকে ধীরে ধীরে গড়ে ওঠা এই শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে এলাকার একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎসে পরিণত হয়েছে।


বিজ্ঞাপন


জীবন সমাজপতি জানান, নৌকা নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল স্থানীয়ভাবে সহজলভ্য হলে উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পটি আরও দ্রুত সম্প্রসারণ করা সম্ভব হবে। বর্তমানে তারা বছরে প্রায় ৩০০ থেকে ৪০০টি ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের নৌকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন।

নৌকা নির্মাণের পাশাপাশি তারা কৃষিকাজে ব্যবহৃত কচুরিপানা কাটার মেশিনও উৎপাদন ও বাজারজাত করছেন, যা কৃষক ও জলাশয় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং প্রয়োজনীয় ভর্তুকি পেলে তারা আরও বড় আকারের নৌযান ও জাহাজ নির্মাণে সক্ষম হবেন। এছাড়া একটি ডকইয়ার্ডের লাইসেন্স পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ জাহাজ নির্মাণের কাজও শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে শানপুকুরিয়ার এই নৌকা শিল্প শুধু গোপালগঞ্জ নয়, দেশের নৌযান শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...