Logo Logo

সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা জামায়াত আমীরের আর্থিক সহায়তা


Splash Image

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নিতে গতকাল শনিবার (১৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন দলটির ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

পরিদর্শনকালে জেলা আমীর ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবু আইয়ুবের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তাঁর পরিবারের বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবু আইয়ুবের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারটির পুনর্বাসনের জন্য স্থানীয় বাসিন্দারা বিত্তবান ও মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...