বিজ্ঞাপন
আজ রবিবার (১৯ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর অর্থায়নে এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন একটি মানবিক সহায়তা প্রকল্পের (ALERT B075) আওতায় বিলাইছড়ি উপজেলা কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়।
প্রকল্পটি রাঙামাটি ও খাগড়াছড়ির বিলাইছড়ি, বাঘাইছড়ি ও মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করছে।
সভায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং বিলাইছড়ি থানার পুলিশ সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম।
প্রকল্পের উপজেলা ফোকাল রবিন চন্দ্র চাকমার সঞ্চালনায় সভায় প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও মাঠপর্যায়ের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন আশিকার এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল ডা. ঝুমালিয়া চাকমা। সভায় অন্যান্যদের মধ্যে প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন উপজেলার মোট ১ হাজার ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই প্রকল্পের আওতায় সরাসরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে ৬ শত, বাঘাইছড়িতে ৭ শত এবং মহালছড়িতে ২ শত পরিবার এই মানবিক সহায়তার আওতায় আসবে।
কর্মকর্তারা সহায়তার বিবরণ দিয়ে আরও জানান, নির্বাচিত ১ হাজার ৫০০টি পরিবারের প্রত্যেককে জরুরি খাদ্য সহায়তা প্যাকেজ ও স্বাস্থ্যবিধি সামগ্রী (হাইজিন কিট) দেওয়া হবে। এ ছাড়া বিশেষ সুরক্ষার অংশ হিসেবে ১ হাজার ৫০০ জন নারীকে সুরক্ষা সামগ্রী, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১৫০টি পরিবারকে আশ্রয় বা শেল্টার সামগ্রী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষোপকরণ সরবরাহ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...