Logo Logo

গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের বোয়ালিয়া বাজারে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) ওই বাজারে 'ক্যাশলেস বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।


বিজ্ঞাপন


ক্যাম্পেইন উপলক্ষে বোয়ালিয়া বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বনির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বোয়ালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মেজবাউল হক মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন খান। পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সিহাবুল ইসলাম বলেন, সরকার দেশজুড়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ার যে দূরদর্শী উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে আমাদের ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এই ডিজিটাল ব্যবস্থার ফলে লেনদেনে সময় ও অর্থের সাশ্রয় হবে এবং গ্রাহকরা বিশেষ অ্যাপস ব্যবহার করে সহজেই যেকোনো ব্যাংকের সাথে তাৎক্ষণিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কেনাকাটা, বিপণন ও ব্যাংকিংসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই ক্যাশলেস ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করা হয়েছে। এ লক্ষ্যে পূবালী ব্যাংক তাদের সেবায় বাংলা কিউআর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই, কিউ ক্যাশ এবং পস (POS) মেশিনের মতো সব ধরনের আধুনিক প্রযুক্তি সংযোজন করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...