Logo Logo

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?


Splash Image

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে স্পেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবের পাশাপাশি এবার তারা পাচ্ছে রেকর্ড পরিমাণ প্রাইজমানিও। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শিরোপাজয়ী স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকারও বেশি।


বিজ্ঞাপন


গত বছরের ডিসেম্বরে এবারের বিশ্বকাপের জন্য মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রাইজ ফান্ড ঘোষণা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার কোটি টাকারও বেশি। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের তুলনায় এবারের মোট প্রাইজমানি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকার সমান।

এদিকে তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যার মূল্য প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পাচ্ছে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৩৩ কোটি টাকা।

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রত্যেকটি দল পাবে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার করে।

অন্যদিকে, শেষ ষোলো (রাউন্ড অব ১৬) থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর শেষ ৩২ (রাউন্ড অব ৩২) থেকে বিদায় নেওয়া ১৬টি দল প্রত্যেকে পাবে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার করে।

বিশ্বকাপের ৩৮ দিনের দীর্ঘ লড়াইয়ে অংশ নেওয়া ৪৮টি দলের জন্যও ছিল নিশ্চিত আর্থিক প্রণোদনা। প্রতিটি অংশগ্রহণকারী দল অন্তত ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার পাবে। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রয়েছে ৯০ লাখ মার্কিন ডলার এবং প্রস্তুতি ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ মার্কিন ডলার।

রেকর্ড পরিমাণ প্রাইজ ফান্ডের মাধ্যমে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই আগের যেকোনো আসরের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাচ্ছে। ফলে বিশ্বকাপের সাফল্য এখন শুধু ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং আর্থিক দিক থেকেও দলগুলোর জন্য এটি হয়ে উঠেছে অন্যতম বড় অর্জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...