বিজ্ঞাপন
গতকাল রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে দক্ষিণ পাশে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী মালিগ্রাম বাজারে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান দেখতে পায় আভিযানিক দলটি। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য এনে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
জব্দকৃত কাভার্ড ভ্যান ও উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ সহ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই কঠোর এবং জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...