প্রতীকী এই ছবিটি কৃত্রিম মেধা দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০), রুদ্রপুর গ্রামের ট্রলি চালক আমিরুল এবং তার সহকারী নিরব।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফুটবল খেলা দেখার পর সোমবার সকালে তিন বন্ধু—উষা, নাহিদ ও রুবেল—একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময়ে একটি ইটবোঝাই দ্রুতগামী ট্রলি গোগার দিকে যাচ্ছিল। রুদ্রপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মোটরসাইকেলের দুই আরোহী সোহাগ হোসেন ঊষা ও মিদুল হাসান নাহিদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত রুবেল, ট্রলির চালক আমিরুল এবং তার সহকারী নিরবকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...