বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় বান্দরবানের প্লাবিত ও দুর্গত এলাকায় সরাসরি উপস্থিত হয়ে অসহায় মানুষের হাতে এই খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ, সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, আইটি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মুবিন। এছাড়াও স্থানীয় একঝাঁক স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "বান্দরবানের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই দুর্যোগ মুহূর্তে সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
কর্মসূচিটি সফল করতে যারা বিভিন্নভাবে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আয়োজকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...