Logo Logo

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


Splash Image

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শহরের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থাপনায় জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশার প্রজননের অনুকূল স্থান চিহ্নিত করা হয়। এ সময় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনের মালিকদের ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা মশার প্রজননের অনুকূল পরিবেশ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম আহমেদ ও মো. খালিদ সাইফুল্লাহ নাসিম। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...