বিজ্ঞাপন
সংগঠনের ‘ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার রেসপন্স টিম’ অত্যন্ত দ্রুততার সাথে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুর্গম এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও সাহায্য বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’: রান্না খাবার ও রেশন দেওয়ার পর এবার মেডিকেল ক্যাম্প ও পুনর্বাসনের প্রস্তুতি।
দুই দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে বান্দরবানের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে প্রথম দিন তারাচা, ছ্যাংগা, বটতলী ও গোয়েলা খোলার ২৫০টি পরিবার এবং দ্বিতীয় দিন ফজর আলী পাড়া, ব্রিগেড এলাকা, মুসলিম পাড়া, চড়ুই পাড়া, ভরাখালি ও লাঙ্গিপাড়ার প্রায় ২০০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।
গো আপ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে যৌথভাবে সহযোগিতা করেছে ফুটস্টেপ বাংলাদেশ, সেতু এনজিও এবং রিনিউয়াল আর্থ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমদ খান বলেন, "দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় গো আপ ফাউন্ডেশন সর্বদা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৪০০টি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়; রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণের পর আমরা এখন একটি মেডিকেল ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই মেডিকেল ক্যাম্পের কাজ শুরু হবে এবং এর পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনের জন্য কাজ করবে গো আপ ফাউন্ডেশন।"
ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশ নেওয়া গো আপ ফাউন্ডেশনের বান্দরবানের স্থানীয় স্বেচ্ছাসেবী রোমানা, নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "পাহাড় ধস আর বন্যার পানিতে ঘরের চাল পর্যন্ত ডুবে যাওয়া মানুষগুলোর কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিজের এলাকার মানুষের এই বিপদে গো আপ ফাউন্ডেশনের হয়ে তাদের হাতে সাহায্য তুলে দিতে পেরে এক ধরনের মানসিক শান্তি পাচ্ছি। আমাদের এই লড়াই এখনই থামছে না।"
সংগঠনের আরেক স্বেচ্ছাসেবক আব্দুল জাহিদ বলেন, "দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোটা বেশ ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমাদের টিমের তরুণদের মনোবল আর সাধারণ মানুষের মুখের আকুতি আমাদের থামতে দেয়নি। এই দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত আমরা মাঠপর্যায়ে এভাবে কাজ করে যেতে চাই।"
উল্লেখ্য, ‘গো আপ ফাউন্ডেশন’ একটি হিউম্যানিটেরিয়ান এবং যুব-নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা, যা দেশের যেকোনো জাতীয় সংকটে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...