Logo Logo

বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি ওই এলাকার হেদায়েতুল ইসলামের ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে ঘটনাস্থলেই আদালত বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...