বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কর্ণফুলী গার্ডেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এজাজ আল ফারুকের উদ্যোগে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ৫০০টি পরিবারকে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ২৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। অবশিষ্ট ২৫০টি পরিবারের নিকট তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে ধারাবাহিকভাবে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরাসরি ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, সাবেক সদস্য সচিব হাজী ওসমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফয়সাল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম জসিম উদ্দিন হায়দার, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোনোয়ার হোসেন ও চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, যেকোনো দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানো নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্গত এলাকার মানুষের কষ্ট লাঘবে তাদের পাশে থাকার এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...