Logo Logo

সেনবাগে ৩,৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। অভিযানকালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কে একটি বিশেষ যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে নোয়াখালীতে ইয়াবা পাচারকারী একটি সক্রিয় চক্রের সন্ধান মেলে। পরবর্তীতে ওই একই চক্রের অপর সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই সেনবাগে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম এই পাচারকারী চক্রের অন্যতম প্রধান হোতা এবং সেনবাগ এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতোমধ্যে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...