Logo Logo

সাতকানিয়ার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনছুরুল আলম এরশাদ


Splash Image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনছুরুল আলম এরশাদ।


বিজ্ঞাপন


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশীষ বরণ দেব স্বাক্ষরিত এক মূল্যায়নপত্রের মাধ্যমে তাকে এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

মনছুরুল আলম এরশাদ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হাজী নজু মিয়া এবং মা আয়েশা বেগম। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বর্তমানে ইইই) বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং এমএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৪ সালে পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগ দেন। প্রথমে খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে অধ্যাপনা শেষে ২০১৭ সালের ১০ এপ্রিল সাতকানিয়া সরকারি কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি উক্ত কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

অর্জন প্রসঙ্গে মনছুরুল আলম এরশাদ জানান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও সামাজিক স্বীকৃতি, যা শিক্ষকতা পেশায় পেশাদারিত্ব বৃদ্ধিতে বিশেষ অনুপ্রেরণা জোগায়। শিক্ষক হলেন শ্রেণিকক্ষের অভিভাবক, অগ্রনায়ক এবং শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করার মূল মেন্টর। উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া অত্যন্ত আনন্দ ও গৌরবের। এই সম্মাননা কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টারই ফল বলে তিনি অভিমত প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...