Logo Logo

বিশ্বকাপ ফাইনাল বাতিল চাইলেন পরীমণি


Splash Image

ছবি : সংগৃহিত

ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আলোচনায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। টুর্নামেন্ট চলাকালে মজার ছলে ঘোষণা দিয়েছিলেন—আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন তিনি।


বিজ্ঞাপন


তবে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবে রূপ নেয়নি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন। পরীমণি লিখেন, “বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

বুধবার (২২ জুলাই) ফেসবুক অ্যাকাউন্টে আরো একটি হাস্যরসাত্মক পোস্ট করেছেন পরীমণি। এতে তিনি লেখেন, “ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।” এ পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে লেখা, “পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।” সেই প্রসঙ্গ টেনেই রসিকতার ভঙ্গিতে এমন মন্তব্য করেছেন পরীমণি, যা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্বকাপজুড়ে বিভিন্ন সময় আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন পরীমণি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও শেয়ার করেছেন, আবার কখনো ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বলে রাখা ভালো, গত রবিবার ফাইনালে স্পেনের ১–০ গোলের জয়ের পর ফিফার অফিশিয়াল ম্যাচ ট্র্যাকারে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখানো হয়। তবে কিছুক্ষণ পর সেটি সরিয়ে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথাও আর উল্লেখ করা হয়নি। তবে ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় পারেদেসের বিরুদ্ধে আলাদা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং তাকে মাটিতে ফেলে দেন। এরপর স্পেনের মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেন পারেদেস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...