বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলী গ্রামস্থ মোল্লা বাড়ির একটি বসতঘর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মিরাজ মোল্লা। তিনি দক্ষিণ কুশলী মোল্লাবাড়ির মৃত ফজলেক মোল্লা ও মৃত মেহেরোন নেছার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল দক্ষিণ কুশলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মিরাজ মোল্লার নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...