Logo Logo

শিবচরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ ব্যাপারী (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আজিজ ব্যাপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং আশরাফ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বৃষ্টির মধ্যে নিজের কৃষিজমিতে কাজ করছিলেন আজিজ ব্যাপারী। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বজ্রপাতে নিহত আজিজ ব্যাপারীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...