Logo Logo

তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়তে মানুষের দোরগোড়ায় সালাউদ্দীন আলী


Splash Image

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ঋতুবৈচিত্র্য পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, হাটহাজারী উপজেলার ৫ নং নাঙ্গলমোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


(২২শে জুলাই) বুধবার বিকেল ৪টায় নাঙ্গলমোড়া ইউনিয়নের ইব্রাহিম মার্কেট চত্বরে আয়োজিত ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের তত্ত্বাবধানে এবং নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়ন সালাউদ্দীন আলী।

তিনি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই চলবে না, প্রতিটি চারা যেন যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় হয়ে ওঠে, সে বিষয়েও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, বায়ু দূষণের কারণে বাংলাদেশে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের নানা জটিলতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ সংকট মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা যেখানে সুযোগ রয়েছে, সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে এবং শাকসবজি চাষের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় নাঙ্গলমোড়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে জোর তাগিদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষ ও বিভিন্ন স্কুল মসজিদ মাদ্রাসা দায়িত্বশীলদের মাঝে নারিকেল গাছের চারা, বিভিন্ন প্রজাতির ফলজ, গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপালী বৈষ্ণব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম,জাফর সওদাগর,বখতিয়ার ইসলাম বাচ্চু, মাস্টার আজম, ইমরান, বিএনপি নেতা মোহাম্মদ জামাল, বশির আল হেলাল ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...