Logo Logo

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাকেরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া


Splash Image

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনায় বরিশালের বাকেরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। গতকাল বুধবার (২২ জুলাই) আসর নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব রাকিব তালুকদার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রনি হাওলাদার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাধারণ জনগণ ও মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত নিরাময় কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ প্রার্থনা করা হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...