বিজ্ঞাপন
পিবিআই হেডকোয়ার্টার্সের নির্ধারিত অর্ধবার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে গতকাল ২২ জুলাই (বুধবার) পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের কার্যালয় পরিদর্শনে যান পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি হিসাব শাখা, মোটরযান শাখা, রিজার্ভ অফিস ও ডি-স্টোরসহ বিভিন্ন দাপ্তরিক শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় কার্যালয়ের নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের তাগিদ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
সরকারি যানবাহন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, নিয়মিত লুব্রিক্যান্ট পরিবর্তন এবং গাড়ির লগবুক সঠিকভাবে সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা, জবাবদিহি, সুশাসন ও পেশাদারত্ব বজায় রেখে অত্যন্ত স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
দাপ্তরিক পরিদর্শন শেষে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু চাঞ্চল্যকর কয়েকটি মামলার তদন্ত তদারকির অংশ হিসেবে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মামলার বাদী, স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাক্ষীদের সাথে সরাসরি কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেন।
ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত নিশ্চিতের লক্ষ্যে তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পিবিআই গোপালগঞ্জের এই নিয়মিত তদারকি ও সরজমিনে তদন্তের ফলে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...