বিজ্ঞাপন
২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে আয়োজিত এ সভায় ব্যবসায়ীদের সাথে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং ভবিষ্যতের ব্যবসায়িক লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক ব্যবসায়িক সাফল্য, উৎপাদিত পণ্যের সর্বোচ্চ গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরে বক্তব্য প্রদান করেন আকিজ রিসোর্সের ইনোভার ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী অঞ্চলের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও রিটেইলারবৃন্দ।
সুসংগঠিত এই ব্যবসায়িক সভার শেষ অংশে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সম্মানে এক বিনোদনমূলক র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...